শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২১-০১-১৪
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে আরেক মেয়র প্রার্থী নুরুল হক ভূঁইয়াকে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলা সদরের সড়কবাজারে এই ঘটনা ঘটে। নুরুল হক ভূঁইয়াও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও একবার আখাউড়া পৌরসভার মেয়র ছিলেন। জানা যায়,আখাউড়া পৌরসভাস্থ সড়ক বাজারের সাইফুলের চা দোকানে সাবেক মেয়র ও বর্তমান মেয়র পদপ্রার্থী নুরুল হক ভূঁইয়া চা খাচ্ছিলেন।এমন সময় হঠাৎ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা আসেন যে বর্তমান মেয়র জনাব তাকজিল খলিফা কাজল পুনরায় দলীয় নমিনেশন প্রাপ্ত হয়। উক্ত সংবাদ এর ভিত্তিতে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাবলুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। উক্ত মিছিল এর পিছন থেকে পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ৮ নং ওয়ার্ড দেবগ্রামের কাদের মোল্লার ছেলে সোহাগ মোল্লা হঠাৎ করে চা দোকানে ঢুকে জনাব নুরুল হক ভূঁইয়াকে তার পায়ের জুতা দিয়ে আঘাত করে পালিয়ে যায়। উল্লেখ্য হামলাকারী সোহাগ মোল্লার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৫ টি ও একাদিক মামলা রয়েছে। এ ঘটনায় ফেইসবুকে স্থানীয়রা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে জানতে চাইলে মেয়রপ্রার্থী নুরুল হক ভূইয়া জানান,বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে ইলেকশন করার ক্ষোভে কাজলের সমর্থক সোহাগ মোল্লা আমাকে জুতা দিয়ে বারি মারাসহ মারধর করে।থানায় জিডি করা হয়েছে বলে জানান তিনি। আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল জানান, নুরুল হক ভূইয়াকে জুতাপেটা করার ঘটনা জানি না। আমি ঢাকায় আছি। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। যদি সে দলের কেউ হয়ে থাকে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী বলেন,জিডির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited